ছবি: ।
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে নগরী থেকে ১৬ জুয়াড়ি গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) এয়ারপোর্টের বুরজান চা বাগান ১২ জন ও সোমবার (১ ডিসেম্বর) মোগলাবাজার থেকে ৪ জনকে আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন- মাসুক আহমদ (৩৫), স্বন্দীপ চাষা (২৭), সুমন দেবনাথ (৩২), ফরিদ আহমদ (২৮), রহিম মিয়া (৪০), খোকন মিয়া (৩৫), সেবুল আহমদ (৫৫), নজরুল ইসলাম (৩২), রেদোয়ান আহমদ (৩০), রুনু আহমদ (৪০), মো. রাজু (৩৪), মোহাম্মদ আলী (৫৫), রাসেল (৩৫), মো. ফারুখ মিয়া (৩৫), মো. মনির হোসেন (২৫) ও আব্দুল করিম (৩০)।
পুুলিশ জানায়, মহানগর গোয়েন্দা পুলিশ এয়ারপোর্ট থানাধীন বুরজান চা বাগান উত্তর লাইন ফরিদ স্টোর থেকে প্রকাশ্যে জুয়া খেলার সময় ১২ জনকে আটক করেন।
এদিকে, মোগলাবাজার থানাধীন পাঠানপাড়া এলাকায় ফারিয়া স্টোর নামীয় দোকানের ভিতরে জুয়া খেলার সময় ৪ জনকে আটক করেন।
সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মহানগরী পুলিশ আইন ২০০৯ এর ৯৫ মোতাবেক আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।
শুভ প্রতিদিন/এমকে