প্রকাশিত

০১/১২/২০২৫ ০৬:২৮:৪০ অপরাহ্ন

সিলেট জুড়ে

জৈন্তাপুরে ধর্ষণ মামলার পলাতক আসামি বাবা গ্রেপ্তার

প্রকাশিত: ০১/১২/২০২৫ ০৬:২৮:৪০ অপরাহ্ন

ছবি: ।

সিলেটের জৈন্তাপুর উপজেলায় নিজের নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে পলাতক থাকা বাবাকে বান্দরবান থেকে আটক করেছে পুলিশ। র‍্যাব-১৫ এর সহায়তায় শনিবার (২৯ নভেম্বর) বান্দরবান সদর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম হাসন আলি (৫৫)। তিনি জৈন্তাপুরের চারিকাঠা ইউনিয়নের নয়াখেল দক্ষিণ গ্রামের মৃত আব্দুস শহিদের ছেলে।
পুলিশ জানায়, ভুক্তভোগী ১৩ বছর বয়সী কিশোরী হাসন আলির প্রথম স্ত্রীর মেয়ে। কয়েক বছর আগে প্রথম স্ত্রী মারা গেলে তিনি দ্বিতীয় বিয়ে করেন। এরপর গত জুলাই থেকে সেপ্টেম্বর, এই তিন মাসের মধ্যে একাধিকবার তিনি তার নাবালিকা মেয়েকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে কিশোরী বিষয়টি তার দাদীকে জানায়। পরিবার নজরদারি শুরু করলে গত ১৪ সেপ্টেম্বর রাতে কিশোরীর শয়নকক্ষ থেকে আপত্তিকর অবস্থায় হাসন আলিকে আটক করেন পরিবারের সদস্যরা। ঘটনাটি প্রকাশ হলে তিনি বাড়ি ছেড়ে পালিয়ে যান। পরবর্তীতে ভুক্তভোগীর বড়ভাই বাদী হয়ে ২১ সেপ্টেম্বর জৈন্তাপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষণিক মামলাটি রেকর্ড করে এবং আসামিকে গ্রেপ্তারের অভিযান শুরু করে।
জৈন্তাপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. উছমান গনি জানান, গ্রেপ্তারের পর সোমবার (১ ডিসেম্বর) সকালে হাসন আলিকে থানায় আনা হয়। এরপর আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।


শুভ প্রতিদিন/এমকে