প্রকাশিত

০২/১২/২০২৫ ০৭:৪৬:৪৭ অপরাহ্ন

সিলেট জুড়ে

সিলেটে ৮ দল নেতৃবৃন্দের আলিয়া মাঠ পরিদর্শন

প্রকাশিত: ০২/১২/২০২৫ ০৭:৪৬:৪৭ অপরাহ্ন

ছবি: ।

আসন্ন জাতীয় নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডসহ পাঁচ দাবি ও গণভোটে ‘হ্যাঁ’—এর বিজয় নিশ্চিতে আগামী ৬ ডিসেম্বর ৮ দলের সিলেট বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশ সফলের লক্ষ্যে মঙ্গলবার (২ ডিসেম্বর) বেলা ১২টায় সিলেট জেলা ও মহানগর ৮ দলের লিয়াজোঁ কমিটির নেতৃবৃন্দ সমাবেশের স্থান আলিয়া মাদ্রাসা মাঠ পরিদর্শন করেছেন।
মাঠ পরিদর্শন দেশে সার্বিক প্রস্তুতির ব্যাপারে সন্তোষ প্রকাশ করে ৮ দল নেতৃবৃন্দ বলেন, আগামী ৬ ডিসেম্বর বেলা ১২টায় ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে ৮ দলের সমাবেশ সফলে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। বিকেল ৪টার মধ্যেই সমাবেশ শেষ হবে। সমাবেশে ৮ দলের শীর্ষ ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। ৫, ৬ ও ৭ ডিসেম্বর আলিয়া মাঠে চরমোনাই পীর সাহেবের মাহফিল রয়েছে। বিশেষ করে ৬ ডিসেম্বরের মাহফিলের কার্যক্রম সন্ধ্যার পর শুরু হবে। তাই সেদিক থেকে সমাবেশের কার্যক্রমে কোন সমস্যা হবেনা। সমাবেশকে কেন্দ্র করে পুরো নগরী সমাবেশের নগরীতে পরিনত হবে। ৮ দলের নেতাকর্মীরা ছাড়াও সিলেটের সকল শ্রেণীপেশার মানুষের অংশগ্রহনে সমাবেশটি জনসমূদ্রে পরিনত হবে। ইনশআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী আমীর ও লিয়াজোঁ কমিটির সমন্বয়ক মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, সিলেট জেলা সভাপতি মাওলানা সাঈদ আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি আলহাজ্ব মাওলানা এমরান আলম, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা সভাপতি মাওলানা ইকবাল হোসাইন, খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ, নেজামে ইসলাম পার্টি সিলেট মহানগর সভাপতি মাওলানা মুজাম্মিল হক তালুকদার, জাগপা সিলেট মহানগর সিনিয়র সভাপতি শাহজাহান আহমদ সাজু ও বাংলাদেশ ডেভোলাপমেন্ট পার্টি-বিডিপি সিলেট মহানগর সভাপতি কবির আহমদ।

শুভ প্রতিদিন/এমকে