প্রকাশিত

০৩/১২/২০২৫ ০৪:৩৩:০০ অপরাহ্ন

সিলেট জুড়ে

নগরীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, আটক এক

প্রকাশিত: ০৩/১২/২০২৫ ০৪:৩৩:০০ অপরাহ্ন

ছবি: ।

সিলেট নগরীর কুয়ারপাড় এলাকা থেকে রাজু আহমদ (৩০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকালে কুয়ারপাড় ঈংগুলাল রোডের ৪৯/২ নম্বর বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রাজু নরসিংদীর বাগদি গ্রামের মৃত ইয়ার হোসেনের ছেলে। ঘটনার পর স্থানীয়দের সন্দেহ হওয়ায় মো. সুফিয়ান আহমেদ পাপ্পু নামের আরেক যুবককে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
পুলিশ জানায়, সকালে ইঙ্গুলাল রোডের ৪৯/২ নম্বর বাসায় যুবকের শয়নকক্ষে ভেন্টিলেটরের গ্রিলের সঙ্গে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে। তিনি আরও জানান, স্থানীয়দের ধরে দেওয়া পাপ্পু নামের যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


শুভ প্রতিদিন/এমকে