প্রকাশিত

০৪/১২/২০২৫ ১২:০২:৪৯ অপরাহ্ন

সিলেট জুড়ে

তাহিরপুর মুক্ত দিবস আজ

প্রকাশিত: ০৪/১২/২০২৫ ১২:০২:৪৯ অপরাহ্ন

ছবি: ।

আজ ৪ ডিসেম্বর। তাহিরপুর মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে পাক বাহিনী পিছু হটে এবং শত্রুমুক্ত হয় তাহিরপুর।
মুক্তিযুদ্ধের সময় তাহিরপুর উপজেলা টেকেরঘাট সাব সেক্টরের অধীনে একটি শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। এখানে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেন। এর সাব কমান্ডার ছিলেন প্রথম দিকে সুরঞ্জিত সেন গুপ্ত এবং পরে মেজর মোসলেম উদ্দিন এবং তাঁর নেতৃত্বে এ অঞ্চলের বাঙালি মুক্তিকামী ছেলেরা পাক বাহিনীর উপর আক্রমণ করে। বাঙালি দামাল ছেলেদের কৌশলী আক্রমণের মুখে এক পর্যায়ে পাক বাহিনী পিছু হটে এবং তাহিরপুর ছেড়ে পালিয়ে যায়। এভাবেই শত্রুমুক্ত হয় তাহিরপুর।
মুক্তিযোদ্ধের সময় এ অঞ্চলে প্রথম শাহাদাত বরণ করেন বীর প্রতীক শহীদ সিরাজুল ইসলাম। টেকেরঘাটে তাঁর সমাধি রয়েছে। তাছাড়া বীর প্রতীক শহীদ সিরাজুল ইসলামসহ নাম না জানা অনেক মুক্তিযোদ্ধাকে টেকেরঘাটে সমাহিত করা হয়েছে। তাঁদের স্মৃতি রক্ষায় টেকেরঘাটে একটি স্মৃতিসৌধ নির্মিত হয়েছে।

শুভ প্রতিদিন/এমকে