ছবি: ।
ছাতকের মনিয়াসের গ্রামে আব্দুস সামাদের বাড়িতে (১৪ মে) দুপুর ২ ঘটিকার সময় কিছু লোক তার ঘরে ঢুকে, ঘরে থাকা লোকজনদের উপর অতর্কিত হামলা চালায়। আব্দুস সামাদের এ বাড়িটি দেখাশোনা করেন তারই ছোট ভাই নুরুল হক। ডাকতরা তার ঘর থেকে বিভিন্ন ধরণের মূল্যবান জিনিস লুট করে নিয়ে যায়। এরমধ্যে ছিল- টিভি, ফ্রিজ, মূল্যবান কাগজপত্র ও ন্বর্ণালঙ্কার। সংবাদ প্রতিনিধিকে নুরুল হক জানান, তারা আমাকে ও আমার স্ত্রীকে মারধর করেছে এবং আমাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকাসহ মূল্যবান স্বার্নালঙ্কার লুট করে নিয়ে গেছে। আমি তাদের মধ্যে থেকে দুই জনকে চিনতে পেরেছি। একজন হচ্ছে শরীফ উদ্দিন, আরেকজন হচ্ছে মানিক মিয়া। পূর্ব শত্রুতার জের ধরেই শরীফ উদ্দিন আমার ভাইয়ের ঘরে হামলা ও ডাকাতি করেছে। সে আমার ভাতিজি মুসলিমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলো। আমরা সেটি প্রত্যাখান করেছিলাম। তখন থেকে সে ও তার সংগী সাথীরা আমাদের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে। শরীফ উদ্দিন একজন প্রভাবশালী লোক। যার কারণে পুলিশ তার বিরুদ্ধে মামলা নিতে চায় না। আমরা এখন অসহায় নিরুপায় দেশবাসীর কাছে আমি বিচার চাই।
শুভ প্রতিদিন/