ছবি: ।
সিলেটে ইসলামী ও সমমনা আট দলের বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকাল থেকেই আলিয়া মাদরাসা মাঠে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন।
সমাবেশের শুরুতেই বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট মহানগর আমির মাওলানা ফখরুল ইসলাম। তিনি আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলগুলোর অবস্থান ও দাবির বিষয়গুলো তুলে ধরেন।
সমাবেশ আয়োজনকারী সূত্রে জানা যায়, দুপুর ১টার পর থেকে কেন্দ্রীয় পর্যায়ের শীর্ষ নেতারা সমাবেশস্থলে পৌঁছাতে শুরু করবেন। তাদের বক্তব্যের মাধ্যমেই থাকবে সমাবেশের মূল পর্ব।
শুভ প্রতিদিন/এমকে