প্রকাশিত

০৬/১২/২০২৫ ০৬:৫৯:২৪ অপরাহ্ন

Advertisement

সিলেট জুড়ে

নিখোঁজ ছাত্রদল নেতা দিনারের পিতা আর নেই

প্রকাশিত: ০৬/১২/২০২৫ ০৬:৫৯:২৪ অপরাহ্ন

 নিখোঁজ ছাত্রদল নেতা দিনারের পিতা আর নেই

নিখোঁজ সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ইফতেখার আহমদ দিনার ও জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি তাহসিন শারিমন তামান্নার পিতা ডা. মঈন উদ্দিন আহমদ আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শনিবার (৬ ডিসেম্বর) ভোর ৬টা ৩৬ মিনিটে তিনি সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ‍মারা যান। গত কয়েকদিন থেকে তিনি ইনটেনসিভ করোনারি কেয়ার ইউনিট (আইসিসিইউ)-তে চিকিৎসাধীন ছিলেন বলে স্বজনরা জানান।
শনিবার বাদ যোহর দুপুর ১টা ১৫ মিনিটে মরহুমের ১ম জানাযা উপশহর ডি ব্লক মসজিদে এবং নিজ গ্রাম গোলাপগঞ্জ উপজেলার বুধবারী বাজার ইউনিয়নের বহর গ্রামে বাদ মাগরিব জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়।
প্রসঙ্গত, ২০১২ সালের ৩ এপ্রিল ঢাকার উত্তরা থেকে নিখোঁজ হন ছাত্রদল নেতা দিনার।

শুভ প্রতিদিন/এমকে

Advertisement
Advertisement
Advertisement