প্রকাশিত

০৮/১২/২০২৫ ০৫:৩৯:৩৩ অপরাহ্ন

Advertisement

সিলেট জুড়ে

হবিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

প্রকাশিত: ০৮/১২/২০২৫ ০৫:৩৯:৩৩ অপরাহ্ন

হবিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

হবিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার মোছা. ইয়াসমিন খাতুন।
আজ সোমবার নিজ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার ইয়াসমিন খাতুনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম মোস্তফা রফিক, শোয়েব চৌধুরী, একুশে টিভির জেলা প্রতিনিধি সৈয়দ এখলাছুর রহমান খোকন, বাসস এর জেলা প্রতিনিধি মোহাম্মদ নুর উদ্দিন, বাংলাদেশ বেতার জেলা প্রতিনিধি শরীফ চৌধুরী, আজকের হবিগঞ্জের বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর, এটিএন বাংলার জেলা প্রতিনিধি আব্দুল আলীমসহ অনেকেই।
সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম মুন্সী, ডিআইওয়ান মাহবুবুর রাহমান।
সভায় পুলিশ সুপার ইয়াসমিন খাতুন বলেন, সকলের সহযোগিতায় আগামী নির্বাচন হবে সুষ্ঠু ও নিরপেক্ষ এবং আন্তর্জাতিক মানের। প্রায় ১৭ বছর পর জাতি স্বপ্ন দেখছে উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার। সেই লক্ষ্য নিয়ে পুলিশ কাজ করছে। এ জন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।

শুভ প্রতিদিন/এমকে

Advertisement
Advertisement
Advertisement