সিলেটে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন হবে ১০ ডিসেম্বর
প্রকাশিত: ০৯/১২/২০২৫ ০৪:১১:০১ অপরাহ্ন
ছবি: ।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেট এর উদ্যোগে আগামী বুধবার (১০ ডিসেম্বর) “ভ্যাট দিবস” উদযাপন করা হবে এবং ১০ থেকে ১৫ ডিসেম্বর “ভ্যাট সপ্তাহ-২০২৫” পালন করা হবে। এবারের ভ্যাট দিবসের প্রতিপাদ্য বিষয় “সময়মত নিবন্ধন নিব, সঠিকভাবে ভ্যাট দিব”।
দিবসটি উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১০টায় সিলেটের একটি অভিজাত হোটেলে সেমিনারের আয়োজন করা হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় রাজস্ব বোর্ডের কর তথ্য ব্যবস্থাপনা ও সেবা বিভাগের সদস্য আবু হান্নান দেলওয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী এবং কর অঞ্চল সিলেটের কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা। এছাড়াও অংশীদারগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
সেমিনারে স্বাগত বক্তব্য রাখবেন কমিশনারেটের অতিরিক্ত কমিশনার মীর আবু আবদুল্লাহ আল-সাদাত। কী-নোট পেপার উপস্থাপন করবেন যুগ্ম-কমিশনার মোহাম্মদ সালাহউদ্দিন রিজভী। অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেট এর কমিশনার খন্দকার নাজমুল হক।
শুভ প্রতিদিন/এমকে