প্রকাশিত

০৯/১২/২০২৫ ০৭:৫৯:৪৩ অপরাহ্ন

সিলেট জুড়ে

অস্ত্র উদ্ধার ও নির্বাচন প্রসঙ্গে কোনো কথা বললেন না পুলিশ সুপার

প্রকাশিত: ০৯/১২/২০২৫ ০৭:৫৯:৪৩ অপরাহ্ন

ছবি: ।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটে পদায়ন হলেও এ বিষযে কোনো বললেন না সিলেটের নবাগত পুলিশ সুপার কাজী আখতার উল আলম। যোগদানের এক সপ্তাহের মধ্যে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময করে অনেক কথাই বললেন।

শুনলেন এখানকার সাংবাদিকদের চোখে দেখা সমস্যার কথা। এক এক করে সব নোটে করে প্রত্যেকের প্রশ্নের জবাব দিলেন। কিন্তু আগামী নির্বাচন এবং অবৈধ অস্ত্র নিয়ে কোনো কথা বললেন না। অনুষ্ঠান শেষে সাংবাদিকরা এর কোনা কারণ থাকতে পারে কিনা তা নিয়েও আলোচনা করেন।
গত ২৯ নভেম্বর সিলেট জেলার পুলিশ সুপার হিসেবে ময়মনসিংহ থেকে এসে যোগদান করেন। গতকাল সোমবার পুলিশ সুপার কার্যালযের সভাকক্ষে সিলেটের সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে বসে তিনি। এখানে বেশ কয়েকজন জ্যেষ্ট সাংবাদিকও উপস্থিত ছিলেন। শুরুতেই পুলিশ সুপার সিলেটের সাংবাদিকদের কাছে জানতে চান তিনি কি করতে পারেন? কি করা দরকা? তখন গণমাধ্যমকর্মীরা সিলেটের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সাংবাদিকরা, আগামী নির্বাচন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, সীমান্ত চোরাচালান, মানুষ হত্যা, অবৈধ অটোরকিশা, প্রবাসী হয়রানী, সড়ক দূর্ঘটনাসহ বিবিন্ন বিষয় পুলিশ সুপারের কাছে তুলে ধরেন। এসময় মনোযোগ সহকারে তিনি সকলের বক্তব্য শোনে এবং নোট করেন।
সাংবাদিকদের বক্তব্য শেষে পুলিশ সুপার তাঁর বক্তব্য দেন। এ সময় তিনি দৃঢ়তার সঙ্গেই বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পাশাপাশি মাদক চোরাচালান দমন, কিশোর গ্যাং এর তৎপরতা রোধ, সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণে তিনি উদ্যোগ নেবেন বলেন জানান। তবে আগামী নির্বাচন এবং অবৈধ ও লুণ্ঠিত অস্ত্র উদ্ধার সম্পর্কে খোলামেলা কোনো বক্তব্য দেননি পুলিশ সুপার।

শুভ প্রতিদিন/এমকে