ছবি: ।
নির্বাচন কমিশনের নির্দেশনার পর সুনামগঞ্জ-২ (দিরাই–শাল্লা) আসনে জামায়াতের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শিশির মনির তার নির্বাচনি এলাকায় ঝুলানো সব ধরনের ব্যানার–পোস্টার, ফেস্টুনসহ আগাম প্রচারসামগ্রী অপসারণ শুরু করেছেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে দিরাই পৌরসভা পয়েন্টে নিজ পোস্টার নিজেই খুলে ফেলেন দাঁড়িপাল্লা প্রতীকের এই প্রার্থী।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন ৪৮ ঘণ্টার মধ্যে সম্ভাব্য প্রার্থীদের নিজ খরচে সব আগাম প্রচারসামগ্রী সরানোর নির্দেশ দেয়।
সে অনুযায়ী শুক্রবার সকালে শিশির মনির তার নির্বাচনি পোস্টার অপসারণ শুরু করেন। তিনি জানান, দিরাই ও শাল্লা উপজেলার বিভিন্ন এলাকায় ঝুলানো পোস্টার–ব্যানার আজকের মধ্যেই খুলে ফেলা হবে।
শিশির মনির বলেন, গতকাল তফসিল ঘোষণা হয়েছে। সেখানে বলা হয়েছে ৪৮ ঘণ্টার মধ্যে সব ধরনের পোস্টার–ব্যানার সরাতে হবে। রাষ্ট্রে নতুন আইন জারি হয়েছে, নতুনভাবে নির্বাচন হবে সেই কারণে আমরা নিজেরাই পোস্টার অপসারণ করছি।
এমকে