ছবি: ।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় সিলেটে বিক্ষোভ মিছিল করেছে এনসিপি ও সহযোগী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি বের হয়ে নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টায় এসে শেষ হয়।
এর আগে, শুক্রবার দুপুরে বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন তিনি। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে তাকে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাচ্ছিলেন তিনি। গত বছর জুলাই গণঅভ্যুথানকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ।
এমকে