ছবি: ।
রেকর্ড বইয়ে নাম লিখলেন বাহরাইন পেসার আলী দাউদ। আজ (শুক্রবার) ভুটানের বিপক্ষে ১৯ রান দিয়ে ৭ উইকেট নেন তিনি, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যা দ্বিতীয় সেরা বোলিং ফিগার। মালয়েশিয়ার সিয়াজরুল ইদ্রুসের পর দ্বিতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে সাত উইকেট নিলেন ৩৩ বছর বয়সী সিমার। গালেফুতে তার দুর্দান্ত বোলিংয়ে ভুটান বিধ্বস্ত হয়। পাঁচ ম্যাচের সিরিজের তৃতীয়টিতে ৩৫ রানে জেতে বাহরাইন। তৃতীয় ওভারে বল হাতে নিয়ে দাউদ জোড়া আঘাত করেন। ১১ রানে ৩ উইকেট হারায় ভুটান। আবার ফিরে দাউদ ধ্বংযজ্ঞ চালান লেট অর্ডারে। ১৬তম ওভারে নেন তিন উইকেট, তারপর পরের ওভারে আরও দুটি। চতুর্থ উইকেটে ৬৭ রান করা ভুটান অলআউট হয় ১২৫ রানে। ৪ উইকেটে ১৬০ রান করা বাহরাইন জিতে ২-১ এ সিরিজে এগিয়ে গেল।
এমকে