প্রকাশিত

০৩/১১/২০২৫ ০৬:৫৬:০০ অপরাহ্ন

সিলেট জুড়ে

সিলেটের চারটি আসনে বিএনপির প্রার্থী হলেন যারা

প্রকাশিত: ০৩/১১/২০২৫ ০৬:৫৬:০০ অপরাহ্ন

সিলেটের চারটি আসনে বিএনপির প্রার্থী হলেন যারা

ছবি: সিলেট-১ আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য খন্দকার আব্দুল মোক্তাদির চৌধুরী, সিলেট-২ আসনে কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মোছা. তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩ আসনে মোহাম্মদ আবদুল মালিক ও সিলেট-৬ আসনে এমরান আহমদ চৌধুরী।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘোষিত প্রার্থীদের মধ্যে সিলেটের চার আসনেও প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে। এরমধ্যে  সিলেট-১ আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য খন্দকার আব্দুল মোক্তাদির চৌধুরী, সিলেট-২ আসনে কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মোছা. তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩ আসনে মোহাম্মদ আবদুল মালিক ও সিলেট-৬ আসনে এমরান আহমদ চৌধুরীর নাম ঘোষণা করা হয়েছে।

সিলেট ৪ ও ৫ আসনের প্রার্থী পরে ঘোষণা করা হবে।


শুভ প্রতিদিন/এমকে