প্রকাশিত

২৭/১২/২০২৫ ০৭:০০:১৭ অপরাহ্ন

শিক্ষাঙ্গন

এমসি কলেজের গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রকাশিত: ২৭/১২/২০২৫ ০৭:০০:১৭ অপরাহ্ন

ছবি: ।

সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মুরারিচাঁদ (এমসি) কলেজের গণিত বিভাগের গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী নানা আয়োজনে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
এদিন সকালে কলেজের কলাভবনের সামনে জাতীয় পতাকা ও অ্যালামানাই পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত এর মাধ্যমে বেলুন উড়িয়ে পুনর্মিলনীর উদ্বোধন করেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম আহমদ খান। এসময় গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক দিলীপ চন্দ্র রায় ও ১ম অ্যালামনাই উদযাপন কমিটির সদস্য সচিব মোহাম্মদ সাহিদুল হক সোহেলের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন- এমসি কলেজের সাবেক অধ্যক্ষ ও সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর নিতাই চন্দ্র চন্দ, সিলেট শিক্ষাবোর্ডের প্রাক্তন পরীক্ষা নিয়ন্ত্রক ও গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক প্রফেসর অরুন চন্দ্র পাল, গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর তপতী চৌধুরী। তখন শত শত অ্যালামনাই সদস্যের আনন্দ-উচ্ছ্বাস ও করতালিতে মুখরিত হয়ে উঠে চারপাশ।
১ম পুনর্মিলনীর ২য় পর্বে সিলেটের এডভেঞ্চার ওয়ার্ল্ডে বেলা সাড়ে ১১ টায় স্মৃতিচারণ করেন বিভিন্ন ব্যাচের গণিত অ্যালামনাই সদস্যরা। পরে জুমার নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি শেষে অতিথিদের আসনগ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক প্রফেসর অরুণ চন্দ্র পালের সভাপতিত্বে এবং রীমা দাস ও তাহমিনা আহমদ তানিয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন এমসি কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ প্রফেসর ঋষি কেশ ঘোষ।
প্রধান অতিথি তার বক্তব্যে দলমত নির্বিশেষে অ্যালামনাই সদস্যদের সম্মিলিত প্রয়াস নিয়ে যুগোপযোগী শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণে গণিত বিভাগের পাশে থাকার আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন- গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর তপতী চৌধুরী, প্রফেসর প্রবীর রায়, সহযোগী অধ্যাপক সাগর বিশ্বাস, গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দীপংকর দেব, মোহাম্মদ সাখাওয়াত হোসেন, আ ফ ম সিরাজুল ইসলাম শামীম, আব্দুল মালিক রাজু, ফখরুল ওয়াহিদ চৌধুরী, আবুল খায়ের, মোহাম্মদ সাহিদুল হক সোহেল, দিলীপ চন্দ্র রায় প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে মুরারিচাঁদ কলেজ তথা গণিত বিভাগকে আরও সমৃদ্ধকরণে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এতে কোরআন তেলাওয়াত করেন ফয়সাল মাহমুদ সাকিব খান ও গীতা পাঠ করেন সুশান্ত দেবনাথ।
এসময় গণিত বিভাগের শিক্ষক এবং অ্যালামনাই যারা ইতোমধ্যে প্রয়াত হয়েছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালন ও তাদের নিয়ে স্মৃতিচারণ করা হয়।
এসময় প্রথম পুনর্মিলনী উপলক্ষে প্রকাশিত স্মরণিকা আলফা'র মোড়ক উন্মোচনও করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান, র‍্যাফেল ড্র ও পুরষ্কার বিতরণ করা হয়।

শুভ প্রতিদিন/এমকে