সিলেট-৩ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন স্থগিত, দুই স্বতন্ত্র প্রার্থীর বাতিল
প্রকাশিত: ০৩/০১/২০২৬ ০১:৩৬:৪২ অপরাহ্ন
ছবি: ।
সিলেট–৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ মালিকের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। দ্বৈত নাগরিকত্ব বাতিল সংক্রান্ত যথাযথ কাগজপত্র উপস্থাপন করতে না পারায় তার মনোনয়ন চূড়ান্তভাবে গৃহীত হয়নি। এ বিষয়ে আগামীকাল রিটার্নিং কর্মকর্তা সিদ্ধান্ত জানাবেন।
একই সঙ্গে এই আসনে স্বতন্ত্র প্রার্থী মোস্তাকিম রাজা চৌধুরী ও মইনুল বাকরের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এক শতাংশ ভোটারের স্বাক্ষর ও তথ্যের মধ্যে গরমিল থাকায় যাচাই-বাছাইয়ে তাদের মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
শুভ প্রতিদিন/এমকে