সিলেটের রাজনীতিতে সৌহার্দ্যের বার্তা, কোথাও ঘোমট হাওয়া
প্রকাশিত: ০৫/১১/২০২৫ ১১:২০:০১ পূর্বাহ্ন
ছবি: ।
এ যেন এক নতুন বার্তা বইছে সিলেটের রাজনীতিতে। বিএনপির মনোনয়ন নিয়ে দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ বিক্ষোভ হলেও বিভাগের কোথাও দেখা যায়নি সেই চিত্র। নেই উল্লাস কিংবা মিষ্টি বিতরণ। উল্টো ভালোবাসা আর সৌহার্দের এক নতুন বার্তা যেন পৌঁছাচ্ছে সবকটি সংসদীয় আসনে। চিরচেনা রাজনীতির বাইরে এক বিরল পরিবেশ দেখা গেলো সিলেটে। আর এটিকে সাধুবাদ জানাচ্ছেন সূধী সমাজ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে চলছে মিশ্র প্রতিক্রিয়া। কোনো কোনো ব্যারিস্টার আব্দুস সালাম কোনো পাল্টা প্রতিক্রিয়া ব্যক্ত না করে দলীয় নেতাকর্মীদেরকে চুড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত ধৈর্য্য ধরার আহ্বান জানিয়েছেন।
নির্বাচনী এলাকায় বইছে ঘোমট হাওয়া।
রোববার সিলেটের ১৪টি সংসদীয় আসনসহ দেশের ২৩৭টি নির্বাচনী এলাকার প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে বিএনপি। সিলেট বিভাগের ৫টি আসন বাদে ১৪টিতেই দলের জন্য নিবেদিতপ্রাণ নেতাদের মনোনয়ন প্রদান করে দলটি। ৫টিতে প্রার্থীর নাম ঘোষণা থেকে বিরত থাকেন তারা।
সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে ১৪টি আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপি। মনোনয়ন প্রাপ্তদের মধ্যে সিলেট জেলার চারটি আসনের তথ্য অনুযায়ী, সিলেট-১ আসনে প্রার্থী হয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির। এই আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। যদিও তাকে দল মনোনয়ন দেয়নি, তারপর এ তিনি দলের সিদ্ধান্ত মেনে নিয়েছেন।
সিলেট-২ আসনে মনোনয়ন পেয়েছেন ইলিয়াস পত্নী তাহসীনা রুশদীর লুনা। এই আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন দলের যুগ্ম মহাসচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনিও এক বার্তায় সিলেট-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী তাহসিনা রুশদীর লুনাসহ বিভাগের সব প্রার্থীদের প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন। সিলেট-৩ আসনে প্রার্থী হয়েছেন এম এ মালিক, যদিও মনোনয়ন প্রত্যাশী ছিলেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি দলের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে বিএনপির সব পর্যায়ের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ অঙ্গীকার ব্যক্ত করেন।
সিলেট-৬আসনে মনোনয়ন পেয়েছেন এমরান আহমদ চৌধুরী। এখানে মনোনয়ন প্রত্যাশী ফয়সল আহমদ চৌধুরীও দলীয় ঐক্য রক্ষা করে প্রার্থীর পাশে দাঁড়িয়েছেন। বলেছেন নেতাকর্মীদের অপেক্ষা করার জন্য। আরেক মনোনয়ন প্রত্যাশী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরীর বাসায় গিয়ে কোলাকুলি করেছেন এমরান চৌধুরী। প্রবীণ বিএনপি নেতা আবুল কাহের শামীমের বাসায় গিয়ে দেখা করে দোয়া নিয়েছেন এমরান আহমদ চৌধুরী। ফরেন অ্যাফেয়ার্স এডভাইজার আম অহিদ আহমদ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অভিনন্দন জানিয়েছেন এমরান আহমদ আহমদ চৌধুরীকে। এমরানও তাকে ধন্যবাদ জানিয়ে সহযোগিতা কামনা করেছেন। সিলেট বিভাগে বিএনপির প্রার্থী ঘোষণার পর এবার ভিন্ন এক চিত্র দেখা যাচ্ছে। যারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন, তাদের মধ্যে নেই ক্ষোভ, নেই বিক্ষোভ-বরং মনোনয়ন পাওয়া নেতাদের শুভেচ্ছা জানাতে ব্যস্ত দলের অন্যান্য নেতা-কর্মীরা। কেউ ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছেন, কেউবা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন।
এই মনোনয়ন ঘোষণার পর মনোনীত প্রার্থী ও সমর্থকদের মাঝে আনন্দ বিরাজ করলেও মনোনয়ন বঞ্চিতদের মাঝে বিরাজ করছে এক ধরণের হতাশা। দলের কঠোর নির্দেশনার কারণে কোথাও কোনো বিক্ষোভ যেমন হয়নি তেমনি মিষ্টি বিতরণ বা উল্লাসের খবরও পাওয়া যায়নি।
বিএনপির অভ্যন্তরে এমন সৌহার্দ্যপূর্ণ পরিবেশে স্বস্থি প্রকাশ করছেন তৃণমূলের নেতাকর্মীরাও। তারা বলছেন, এবার সত্যিকার অর্থে ঐক্যের হাওয়া বইছে দলের ভেতরে। রাজনীতিতে এমন ইতিবাচক পরিবেশের ফলে নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছেন, নেতৃত্বের ওপর আস্থা ফিরেছে এবং সবাই দলীয় স্বার্থকেই প্রাধান্য দিচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, এই ঐক্য বজায় থাকলে আসন্ন জাতীয় নির্বাচনে সিলেট বিএনপি শক্ত অবস্থান তৈরি করতে পারবে।
এ ব্যাপারে সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এমাদউল্লাহ শহীদুল ইসলাম শাহীন শুভ প্রতিদিন'কে বলেন, এটি দেশের রাজনীতির জন্য অত্যন্ত ইতিবাচক। যদি এই ধারা নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকে তবে আমরা আরো আশাবাদী হতে পারি দেশের উন্নয়ন এবং স্থিতিশীলতা
শুভ প্রতিদিন/এমকে