সিলেটে ইউএসওএস’র আয়োজনে অনুষ্ঠিত হলো ‘রান ফর ক্যান্সার’ ১০ কি.মি.ম্যারাথন
প্রকাশিত: ১৭/০১/২০২৬ ০৬:২৭:০০ অপরাহ্ন
ছবি: ।
সিলেট ক্যান্সার সচেতনতা বৃদ্ধি ও তরুণদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন ইউনাইটেড স্টুডেন্টস অর্গানাইজেশন অব সোশ্যাল সার্ভিসেস (ইউএসওএস)-এর আয়োজনে সিলেটে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর ক্যান্সার’ ১০কি.মি. ম্যারাথন। (১৬ জানুয়ারি) সকাল ৬টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ম্যারাথনটি শুরু হয়। এটি চৌহাট্টা, আম্বরখানা, এয়ারপোর্ট রোড ও আল-মদিনা ইনস্টিটিউট প্রদক্ষিণ করে একই রোডে ফিরে এসে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। ১০ কিলোমিটার দীর্ঘ এই ম্যারাথনে সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় অর্ধশতাধিক দৌড়বিদ অংশগ্রহণ করেন।
ম্যারাথন শেষে দৌড়বিদদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বইয়ের পাতার পরিচালক মো. রেজাউল করিম, আরাথিফের কো-অর্ডিনেটর সাজিদুর রহমান। সংগঠনের পরিচালক নাহিদ আল মামুন ও ইমরান হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউএসওএস’র পরিচালক মো. তাজুল ইসলাম, রুবেল আহমদ, আজিজুল ইসলাম সোহাগ, আজিজুল ইসলাম, জুয়েল আহমদ, মাহবুবুর রহমান লিটন, তানজিম নেওয়াজ তাহসান, দিদারুল ইসলাম, সাফায়াত হোসেন আরমান, মিনহাজুর রহমান, জুবায়ের আহমদ, ইমদাদ হোসেন, সাকিল আহমদ, রিফাত রহমান মাহিন, রবিউল ইসলাম, মারজান আহমদ, ফারহান আহমদসহ অন্যান্য সদস্যরা।
উল্লেখ্য, ২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকে ইউএসওএস সমাজের ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে নিয়মিত বিভিন্ন স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করে আসছে। ক্যান্সারে মৃত্যুরহার কমাতে গবেষণা, চিকিৎসা সহায়তা ও সচেতনতামূলক নানামুখী উদ্যোগ বাস্তবায়ন করছে সংগঠনটি। ২০৪৫ সালের মধ্যে সিলেটে একটি বিশেষায়িত ক্যান্সার ইনস্টিটিউট স্থাপনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে তরুণ শিক্ষার্থীদের নিয়ে গঠিত এই সংগঠন।