প্রকাশিত

০৫/১১/২০২৫ ০২:০১:০০ অপরাহ্ন

সিলেট জুড়ে

সিলেট বিভাগের মনোনয়নপ্রাপ্তদের অভিনন্দন জানালেন আ. ম. অহিদ আহমদ

প্রকাশিত: ০৫/১১/২০২৫ ০২:০১:০০ অপরাহ্ন

ছবি: ।

সিলেট বিভাগে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা আ. ম. অহিদ আহমদ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি সিলেট-৬ আসনসহ পুরো বিভাগের দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীদের প্রতি শুভকামনা জানান।
বার্তায় তিনি বলেন, সিলেট বিভাগের যেসব নেতা দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে আগামী নির্বাচনে অংশ নিচ্ছেন, তারা বিএনপির আশা-আকাঙ্ক্ষার প্রতীক। গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রামে তারা অগ্রণী ভূমিকা পালন করবেন।
তিনি বলেন, আগামী নির্বাচন শুধু একটি রাজনৈতিক প্রতিযোগিতা নয়, এটি জনগণের অধিকার ও দেশের ভবিষ্যৎ নির্ধারণের লড়াই। সিলেটসহ সারাদেশে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে দলের সব স্তরের নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
আ. ম. অহিদ আহমদ আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার যে অঙ্গীকার বিএনপি করেছে, সেটি বাস্তবায়নই হবে আমাদের মূল লক্ষ্য। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় আমরা ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাবো। দেশের মানুষ আজ পরিবর্তন চায়, সেই পরিবর্তনের প্রতীক হলো ধানের শীষ।
তিনি সিলেট বিভাগের সকল নেতাকর্মী ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, আমরা বিশ্বাস করি, ইনশাআল্লাহ আগামী নির্বাচন হবে গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন ভোর। সিলেটের মাটিতে ধানের শীষের বিজয় অনিবার্য।

শুভ প্রতিদিন/এমকে