প্রকাশিত

০৫/১১/২০২৫ ০৪:২৭:০০ অপরাহ্ন

সিলেট জুড়ে

সিলেটে সিএনজি-ট্রাক দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু

প্রকাশিত: ০৫/১১/২০২৫ ০৪:২৭:০০ অপরাহ্ন

ছবি: ।

সিলেটের শাহপরান (রহ.) থানাধীন খাদিম ১নং রোড এলাকায় সিএনজি অটোরিকশা ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহতদের মধ্যে আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ঘটে এই দুর্ঘটনা। এতে প্রথমে একজন নিহত ও চারজন আহত হন। পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আহত তাজুল ইসলাম (৪০)। তিনি বাহুবল এলাকার বাসিন্দা। এ নিয়ে দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল দুইজনে।
নিহত অপর ব্যক্তি হলেন জৈন্তাপুর উপজেলার উমনপুর গ্রামের আতাউর রহমানের ছেলে মো. মুন্না (২০)। আহতরা হলেন- জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকার মাহফুজুর রহমান নাইম (২১) ও হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আজমল লস্করের ছেলে মোঃ হাবিবুর লস্কর (৩৫)।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যুর খবর পেয়েছি। নিহতদের মরদেহ মর্গে রাখা হয়েছে।

শুভ প্রতিদিন/এমকে