নির্বাচন উপলক্ষে ঢাবিতে অনলাইন ক্লাস
নির্বাচন উপলক্ষে ঢাবিতে অনলাইন ক্লাস
প্রকাশিত: ০৮/০২/২০২৬ ০৬:১১:১৭ অপরাহ্ন
ছবি: ।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ৯ ও ১০ ফেব্রুয়ারি (সোম ও মঙ্গলবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব ক্লাস অনলাইনে অনুষ্ঠিত হবে। রবিবার (৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অফিস থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে অবগত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এইচ বি বা