প্রকাশিত

১২/০২/২০২৬ ১২:৩৭:১৪ পূর্বাহ্ন

জাতীয়

দেশব্যাপি জামায়াতের বিরুদ্ধে প্রভাব বিস্তার ও টাকা বিতরনের অভিযোগ

প্রকাশিত: ১২/০২/২০২৬ ১২:৩৭:১৪ পূর্বাহ্ন

ছবি: ।



পল্লবীতে মিরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অবৈধ অনুপ্রবেশ এবং প্রভাব বিস্তারের দায়ে জামায়াতের দাড়িপাল্লা মার্কার দুইজন এজেন্টকে দুই বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১১ফেব্রুয়ারি) নির্বাচনী দায়িত্ব পালনকালে অনিয়মের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক এই কারাদণ্ড দেন। তারা হলেন মেহেদি হাসান খাদেম (৩২), রাইহান হোসেন (২৩)।
শরীয়তপুরে যৌথ বাহিনীর এক বিশেষ অভিযানে সাড়ে সাত লাখ টাকাসহ মাস্টার গোলাম মোস্তফা নামে স্থানীয় এক জামায়াতে ইসলামীর নেতাকে আটক করা হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে জেলার নড়িয়া উপজেলার পৌর শহরের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানকালে তার কাছ থেকে নগদ ৭ লাখ ৫০ হাজার টাকা ছাড়াও একটি ল্যাপটপ, ভোটার তালিকা এবং নির্বাচনের কাজে ব্যবহৃত বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র জব্দ করা হয়েছে। আটক গোলাম মোস্তফা জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত বলে জানা গেছে।
ঝিনাইদহ ৪ আসনে কালীগঞ্জ উপজেলার সলিমুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভোটকেন্দ্রে ধানের শীষ ও দাঁড়িপাল্লার পোলিং এজেন্টদের স্বাক্ষর করা ২৩টি শিট উদ্ধার করা হয়েছে। বুধবার রাত সাড়ে আটটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজা এগুলো জব্দ করেন। এ ঘটনায় প্রিসাইডিং কর্মকর্তা জেসমিন আরাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
কুমিল্লার মুরাদনগর উপজেলায় ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগে হাবিবুর রহমান হেলালী নামে এক জামায়াত নেতাকে আটক করেছেন স্থানীয় লোকজন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত তাঁকে থানায় নিয়ে যান। এ সময় তাঁর কাছ থেকে নগদ ২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। বুধবার সকালে উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের নেয়ামতকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। দুপুরে ওই জামায়াত নেতাকে আটক করে থানায় আনা হয়।
আটক হাবিবুর রহমান হেলালী উপজেলার ধামঘর ইউনিয়ন জামায়াতের আমির। তাঁর বাড়িও সেখানে। তিনি উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নে জামায়াতে ইসলামীর প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগের দিন ঢাকা ৬ আসনের একটি ভোটকেন্দ্রের সামনে ‘টাকা বিতরণের’ অভিযোগে এক জামায়াত নেতাকে আটকের পর দুদিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপাওয়া মো. হাবিব সূত্রাপুর থানা জামায়াতের নায়েবে আমির।


ডেস্ক রিপোর্ট