প্রকাশিত

১২/০২/২০২৬ ১১:০৪:২৯ পূর্বাহ্ন

জাতীয়

গুলশান মডেল স্কুলে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত: ১২/০২/২০২৬ ১১:০৪:২৯ পূর্বাহ্ন

ছবি: ।


ঢাকা ১৭ আসনের প্রার্থী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন মেয়ে ব্যারিস্টার জেইমা রহমান। আজ সকাল সাড়ে ৯টার দিকে তিনি ভোট প্রদান করেন এবং পরে কেন্দ্র থেকে বের হয়ে আসেন। কেন্দ্রটি গুলশান ২ এলাকার ১/ডি, ৮৬ নম্বর সড়কে অবস্থিত। ভোট শেষে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপকালে তারেক রহমান বলেন, নির্বাচনে বিএনপির জয় নিয়ে তিনি আশাবাদী। পাশাপাশি তিনি ভোটারদের ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
এর আগে সকাল ৭টা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়েছে। দীর্ঘ সময় পর ভোটকে ঘিরে ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন দলের শীর্ষ নেতারা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও এনসিপির নাহিদ ইসলামও নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন।


sa/shu