প্রকাশিত

০৭/১১/২০২৫ ০২:০৮:২৬ অপরাহ্ন

সিলেট জুড়ে

চুনারুঘাটে ইউপি চেয়ারম্যান ওয়াহেদ গ্রেফতার

প্রকাশিত: ০৭/১১/২০২৫ ০২:০৮:২৬ অপরাহ্ন

ছবি: ।

চুনারুঘাট উপজেলার আলোচিত ডেভিল আওয়ামী লীগ নেতা ওয়াহেদ আলী মাষ্টার (৪৫) কে আবারও গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ৯টায় চুনারুঘাট ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে শায়েস্তানগরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগেও বৈষম্য মামলায় গ্রেফতার হলে অদৃশ্য কারণে ওয়াহেদ আলী বেরিয়ে যান। এ নিয়ে সংবাদ প্রকাশ হলে পুলিশ তাকে খুঁজতে থাকে। সে চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সহ-সভাপতি এবং মৃত মকসুদ আলীর পুত্র।
পুলিশ জানায়, সদর থানায় তাকে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে ছাত্রজনতার ওপর হামলার অভিযোগ আছে। ডেভিল মামলায় বেরিয়ে তিনি আত্মগোপনে যান। আজ শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হবে।


শুভ প্রতিদিন/এমকে