প্রকাশিত

০৮/১১/২০২৫ ১০:৩৪:০০ পূর্বাহ্ন

সিলেট জুড়ে

সিলেটে ২৫ লাখ টাকার অবৈধ ভারতীয় পেঁয়াজ জব্দ

প্রকাশিত: ০৮/১১/২০২৫ ১০:৩৪:০০ পূর্বাহ্ন

ছবি: ।

সিলেট ২৫ লাখ টাকারও বেশি মূল্যের অবৈধ ভারতীয় পেঁয়াজ জব্দ করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে নগরীর কালিঘাট আমজাদ আলী রোডের পেঁয়াজ পট্টি এলাকায় অভিযান ডিবি।

আজ রাত ৯টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।পুলিশ জানায়, অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট দোকানগুলোর ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে বিভিন্ন দোকানে তল্লাশি করে ৫১৩ বস্তা (২৫ হাজার ৬৫০ কেজি) ভারতীয় অবৈধ পেয়াজ জব্দ করা হয়। জব্দকৃত পেঁয়াজের আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ ৬৫ হাজার টাকা।

এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় পলাতক ৬ জন এজাহারনামীয় আসামি এবং অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। অবৈধভাবে ভারতীয় পণ্য আমদানিকারকদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


শুভ প্রতিদিন/এমকে