প্রকাশিত

২৫/০৩/২০২৬ ০৩:৩৫:০৯ অপরাহ্ন

জাতীয়

নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

প্রকাশিত: ২৫/০৩/২০২৬ ০৩:৩৫:০৯ অপরাহ্ন

ছবি: ।

নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে আইনজীবী রুহুল কুদ্দুস কাজলকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।


বুধবার (২৫ মার্চ) আইন মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তার এ তথ্য জানিয়ে বলেছেন, এখন এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে। নিয়োগের প্রজ্ঞাপন আজই জারি করা হতে পারে বলে ধারনা করা হচ্ছে।


রুহুল কুদ্দুস কাজল সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী।তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির তিন বারের সম্পাদক।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে লেখাপড়া করা রুহুল কুদ্দুস কাজল ১৯৯৬ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হন। কিছুদিন সাংবাদিকতাও করেছেন তিনি। ২০০৬ সালে তিনি ইংল্যান্ড ও ওয়েলসের 'ইনস অব কোর্ট' থেকে বার-অ্যাট-ল ডিগ্রি পান।


বার কাউন্সিলের সদস্য কাজলের বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলায়। ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন তিনি। পরে তার নেতৃত্বে বিএনপির আইনি সহায়তা সাব-কমিটি করা হয়।


বিগত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে বিএনপি নেতাকর্মীদের পক্ষে আইনি লড়াইয়ে কাজলের ভূমিকা ছিল প্রথম সারিতে। খালেদা জিয়া ও তারেক রকমানের পক্ষে মামলা লড়তে বিএনপির আইনজীবী দলেও ছিলেন তিনি।


সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গণনা নিয়ে হট্টগোল ও মারামারির মামলায় ২০২৪ সালের মার্চে তাকেও গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। পরে তিনি জামিনে মুক্তি পান।


রুহুল কুদ্দুস এর আগে পদত্যাগ করা অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের স্থলাভিষিক্ত হচ্ছেন। আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করে বিএনপির মনোনয়নে এমপি নির্বাচিত হন। এরপর তারেক রহমানের মন্ত্রিসভায় তাকে আইনমন্ত্রী করা হয়েছে।


এইচ বি বা