প্রকাশিত

০৮/১১/২০২৫ ০৫:৩৮:০০ অপরাহ্ন

সিলেট জুড়ে

নবীগঞ্জে মসজিদের ভেতরে ছুরিকাঘাতে মুসল্লি নিহত, র‌্যাবের অভিযানে ঘাতক গ্রেপ্তার

প্রকাশিত: ০৮/১১/২০২৫ ০৫:৩৮:০০ অপরাহ্ন

ছবি: ।

হবিগঞ্জের নবীগঞ্জে মসজিদের ভেতরে ছুরিকাঘাতে এক মুসল্লি নিহতের ঘটনায় ঘাতক রোসেল মিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। রোসেল মিয়া বনগাঁও গ্রামের আতিক মিয়ার ছেলে।
র‍্যাব জানায়, গত শুক্রবার (৭ নভেম্বর) জুমার নামাজ শেষে নবীগঞ্জের আউশকান্দি ইউনিয়নের বনগাঁও নতুন জামে মসজিদ থেকে বের হওয়ার সময় ইমরুল মিয়া (৪০) নামে ওই মুসল্লিকে রোসেল মিয়া (১৯) ছুরিকাঘাত করে। গুরুতর আহত ইমরুলকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ইমরুল মিয়া ছিলেন গত ২২ আগস্ট নবীগঞ্জের হাসানখালি এলাকায় জাবেদ মিয়া হত্যার মূল আসামি। তিনি কারাভোগের পর গত ২ নভেম্বর জামিনে মুক্তি পান।
র‌্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল শনিবার রাতে রোসেল মিয়াকে মাধবপুর উপজেলার বাঘাসুরা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে। তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।


শুভ প্রতিদিন/এমকে