প্রকাশিত

০৯/০৪/২০২৬ ০৩:১৬:২০ অপরাহ্ন

Advertisement

শিক্ষাঙ্গন

৩ দিন অফলাইনে ক্লাস , ৩ দিন অনলাইনে

সপ্তাহে ৩ দিন অফলাইনে ক্লাস , ৩ দিন অনলাইনে

প্রকাশিত: ০৯/০৪/২০২৬ ০৩:১৬:২০ অপরাহ্ন

সপ্তাহে ৩ দিন অফলাইনে ক্লাস , ৩ দিন অনলাইনে

জ্বালানি সংকট মোকাবেলায় মহানগর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সপ্তাহে তিনদিন যথাক্রমে শনি-সোম-বুধবারে অফলাইনে বা সশরীরে ক্লাস চলবে। আর বাকি দিনগুলোতে অনলাইনে পাঠদান কার্যক্রম চলবে। এক্ষেত্রে শিক্ষকরা স্কুলে এসে অনলাইনে ক্লাস নেবেন।



বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।



সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, এটি আগামী সপ্তাহ থেকে কার্যকর করা হবে। যা সফল হলে ধীরে ধীরে সারাদেশে কার্যকর করা যেতে পারে।


মহানগর এলাকায় যেসব প্রতিষ্ঠানে শিক্ষার্থী বেশি সেসব প্রতিষ্ঠানে এ সিদ্ধান্ত শুরুতে বাস্তবায়ন হবে উল্লেখ করে আ ন ম এহছানুল হক বলেন, তবে সব প্রতিষ্ঠানে এটিকে বাধ্য করা হচ্ছে না। এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, যাতে শিক্ষাব্যবস্থায় ধস নামে।



এইচ বি বা

Advertisement
Advertisement
Advertisement