সংসদে ১৩৩ অধ্যাদেশের ৯৭টিই বিল আকারে আইনে রূপান্তর
সংসদে ১৩৩ অধ্যাদেশের ৯৭টিই বিল আকারে আইনে রূপান্তর
প্রকাশিত: ২১/০৪/২০২৬ ০৪:২১:৫১ অপরাহ্ন
ছবি: ।
জাতীয় সংসদে উত্থাপিত ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৭টি অধ্যাদেশ হুবহু বিল আকারে আইনে রূপান্তর করা হয়েছে বলে জানিয়েছে আইন মন্ত্রণালয়। মঙ্গলবার (২১ এপ্রিল) মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানা যায়, উত্থাপিত ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৭টি হুবহু বিল আকারে পাশ হয়েছে এবং আইনে পরিণত হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, ১৩টি অধ্যাদেশ সংশোধনী আকারে এনে আইনে রূপান্তর করা হয়েছে। আরও ৭টি অধ্যাদেশ রহিতকরণ ও হেফাজতের আওতায় নেওয়া হয়েছে। বাকি ১৬টি অধ্যাদেশ বিশেষ কমিটির প্রতিবেদনের ভিত্তিতে অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য রাখা হয়েছে। এসব অধ্যাদেশ নিয়ে পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আইন মন্ত্রণালয়।
এইচ বি বা