প্রকাশিত

০৮/১০/২০২৬ ০৯:১১:৫২ অপরাহ্ন

জাতীয়

পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে কোনো ছাড় দেওয়া হবে না

প্রকাশিত: ০৮/১০/২০২৬ ০৯:১১:৫২ অপরাহ্ন

ছবি: ।

ভারতের সঙ্গে অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে আলোচনা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীতে আয়োজিত ‘পানির ভবিষ্যৎ পুনর্বিবেচনা, যুব নেতৃত্ব, ন্যায়বিচার ও সহযোগিতা’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনের সময় তিনি এ কথা জানান।

হুমায়ুন কবির বলেন, পানি চুক্তি নবায়নের বিষয়ে কাজ করতে বাংলাদেশে একটি কমিটি গঠন করা হবে। একই সঙ্গে ভারতের সঙ্গে দ্রুত সংলাপ শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তিনি বলেন, পানির ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক আইনের ভিত্তি রয়েছে। এর পাশাপাশি দেশের জনগণেরও পূর্ণ সমর্থন রয়েছে। এই অধিকার নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব উদ্যোগ নেবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, গত ১৫ বছরের ‘অন্ধকার যুগে’ বাংলাদেশ আর ফিরে যাবে না।


কেএন