প্রকাশিত

২২/০৪/২০২৬ ০৪:২১:৪৯ অপরাহ্ন

জাতীয়

গরিব দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অবশ্যই প্রশংসার যোগ্য: মারুফ কামাল খান

গরিব দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অবশ্যই প্রশংসার যোগ্য: মারুফ কামাল খান

প্রকাশিত: ২২/০৪/২০২৬ ০৪:২১:৪৯ অপরাহ্ন

ছবি: ।

প্রধানমন্ত্রীর অফিসে খাবারের বাজেট কমানোর জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা করেছেন সাংবাদিক, লেখক ও বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান।


বুধবার (২২ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ের খাবার নিয়ে নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি।


পোস্টে তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান ফেসবুকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার কার্যালয়ে মাত্র প্রায় দেড়শ টাকার মধ্যে প্রাতঃরাশ ও দুপুরের খাবার সারেন, যা আগের তুলনায় পাঁচ ভাগের এক ভাগেরও কম।


জাহেদ উর রহমানের স্ট্যাটাসের প্রসঙ্গ তুলে মারুফ কামাল খান আরও লেখেন, গত মঙ্গলবার নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তাদের মধ্যাহ্নভোজে আপ্যায়ন করা হয়। ওই ভোজের মেন্যু ছিল সাধারণ—ডাল-ভাত, কুচো চিংড়ি দিয়ে রান্না করা লাউ, ডিমের কারি, ঢেঁড়শ ভাজি এবং দই।


তিনি বলেন, এ ধরনের কৃচ্ছ্রসাধন ও স্বাস্থ্যসম্মত খানার জন্য গরিব দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অবশ্যই প্রসংশার যোগ্য। তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এমন ধরনে অনাড়ম্বর জীবনযাপনের জন্য স্মরণীয় হয়ে আছেন।


তবে এই প্রসঙ্গে তিনি একটি সমালোচনাও তুলে ধরেন। তার মতে, নোয়াবের যেসব খ্যাতিমান সম্পাদক ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তারা যদি বিষয়টি নিয়ে লিখতেন, তাহলে সেটি আরও গ্রহণযোগ্য ও প্রভাবশালী হতো।


মারুফ কামাল খান মন্তব্য করেন, গুরুত্বপূর্ণ সরকারি দায়িত্বে থাকা একজন উপদেষ্টার এ ধরনের লেখা অনেক ক্ষেত্রে প্রচারণা হিসেবে বিবেচিত হতে পারে, যা কাঙ্ক্ষিত প্রভাব ফেলতে ব্যর্থ হয়।


তিনি আরও বলেন, ‘প্রচার একটি বিজ্ঞান। এর সঙ্গে জনমনস্তত্ত্ব ও গ্রহণযোগ্যতার প্রশ্ন জড়িত’; এবং সংশ্লিষ্টদের এ বিষয়টি বিবেচনায় রাখার আহ্বান জানান।





এইচ বি বা