প্রকাশিত

২৩/০৪/২০২৬ ০৪:০৭:১৩ অপরাহ্ন

জাতীয়

ইউনূস-আমলে নিয়োগ পাওয়া দুই রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল

ইউনূস-আমলে নিয়োগ পাওয়া দুই রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল

প্রকাশিত: ২৩/০৪/২০২৬ ০৪:০৭:১৩ অপরাহ্ন

ছবি: ।

মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া আরও দুজন রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল করেছে বিএনপি সরকার।


সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম ও সাবেক সচিব ড. এম মাহফুজুল হকের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে গতকাল বুধবার (২২ এপ্রিল) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।


২০২৫ সালের ১০ এপ্রিল ময়নুল ইসলামকে চুক্তিতে পোল্যান্ডের রাষ্ট্রদূত এবং ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর মাহফুজুল হককে পর্তুগালের রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়।


অন্তর্বর্তী সরকারের সময় চুক্তিতে নিয়োগ পাওয়া ময়নুল, মাহফুজুলসহ চার রাষ্ট্রদূতকে গত ৮ মার্চ প্রত্যাহার করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এখন তাদের নিয়োগের বাকি মেয়াদ বাতিল করল সরকার।


এরআগে গত ৮ মার্চ এই দুজন রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে তাদের অবিলম্বে ঢাকায় সদর দপ্তরে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছিল।


ওইদিন এম মুশফিকুল ফজল আনসারীকে মেক্সিকো থেকে, ড. মো. নাজমুল ইসলামকে মালদ্বীপ থেকে এবং মিজ্ আবিদা ইসলামকে যুক্তরাজ্য থেকে প্রত্যাহার করে ঢাকায় ফেরার নির্দেশনা দেওয়া হয়েছিল।




এইচ বি বা