হাম ও হামের উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু
হাম ও হামের উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু
প্রকাশিত: ০৩/০৫/২০২৬ ০৪:৩৪:০০ অপরাহ্ন
ছবি: ।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে ১০ জন মারা গেছেন। তাদের মধ্যে একজন হামে আক্রান্ত হয়ে মারা গেছেন। বাকি ৯ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। রোববার (৩ মে) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৫০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ২৪৪ জন। ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩১৩ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ৪৯১ জন। এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ হাজার ৮১৬ জন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২০ হাজার ৯০ জন।
এইচ বি বা