শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ(GAWE- Global Action Week for Education ) ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ(GAWE- Global Action Week for Education ) ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশিত: ০৬/০৫/২০২৬ ০১:০৬:৫৯ অপরাহ্ন
ছবি: ।
শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ(GAWE- Global Action Week for Education )২০২৬ উপলক্ষ্যে আকবেট ও গণসাক্ষরতা অভিযান যৌথভাবে শিক্ষা খাতে টেকসই অর্থায়ন নিশ্চিত করার আহ্বানে সিলেটে সোমবার ৫ মে ২০২৬ তারিখে একটি আলোচনা সভার আয়োজন করে।
এবারের প্রতিপাদ্য ছিল “Education Financing: Hold the Flame High”—সবার জন্য অন্তর্ভুক্তিমূলক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে পর্যাপ্ত অর্থায়নের আহ্বান। বৈশ্বিক এই কর্মসূচি Global Campaign for Education-এর নেতৃত্বে পালিত হয়।
আকবেট এর নির্বাহী পরিচালক, জনাব মোহাম্মদ আসাদুজ্জামান সায়েমের সভাপতিত্বে
আলোচনা সভায় বিভিন্ন বক্তারা প্রতিপাদ্য বিষয়ের উপর তাদের বক্তব্য ব্যক্ত করেন,এর মধ্যে জনাব এএসএম আব্দুল ওয়াদুদ শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো ও জীবনমান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার দেশে উন্নত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন। মোহাম্মদ নজরুল ইসলাম জানান, সিলেটের দুটি প্রতিষ্ঠানে ঝরে পড়া ৮০ জন শিক্ষার্থীর জন্য উপ-অনানুষ্ঠানিক শিক্ষার ব্যবস্থা চালু করা হয়েছে।
অন্যান্য বক্তারা আরও বলেন, পর্যাপ্ত অর্থায়নের অভাবে শিক্ষায় বৈষম্য বাড়ছে; তাই বাজেট বৃদ্ধি, শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণ জোরদার এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করা জরুরি। SDG 4 অর্জনে শিক্ষা খাতে পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত করা এবং শিক্ষায় বিনিয়োগকে ভবিষ্যৎ উন্নয়নের মূল চালিকা শক্তি হিসেবে বিবেচনা করার আহ্বান জানানো হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপরিচালক, প্রাথমিক শিক্ষা, জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিইও জনাব এএসএম আব্দুল ওয়াদুদ,সহকারী পরিচালক, উপ-অনানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, জনাব মোহাম্মদ নজরুল ইসলাম , জেলা প্রাথমিক শিক্ষা অফিসার,শাখাওয়াত এরশাদ এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সিলেট সদর, অভিজিত কুমার পাল। এছাড়াও বিভিন্ন সরকারি কর্মকর্তাগণ, সিলেটের বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিক্ষকগণ, এনজিও কর্মকর্তা, শিক্ষার্থী ও সাংবাদিক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, এ ধরনের উদ্যোগ নীতিনির্ধারকদের ইতিবাচকভাবে প্রভাবিত করবে এবং শিক্ষা খাতে জনসচেতনতা বৃদ্ধি করবে বলে আয়োজকরা আশা রাখছেন।
এইচ বি বা