প্রকাশিত

১০/০৫/২০২৬ ০৪:০৪:৫৭ অপরাহ্ন

জাতীয়

গাজীপুরে গরুচোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন

গাজীপুরে গরুচোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন

প্রকাশিত: ১০/০৫/২০২৬ ০৪:০৪:৫৭ অপরাহ্ন

ছবি: ।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাঘচালা গ্রামে গরুচোর সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। এ সময় বিক্ষুব্ধ জনতা একটি ট্রাকে আগুন দিয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।


রোববার (১০ মে) ভোরে উপজেলার বাঘচালা গ্রামে এই ঘটনা ঘটে।


তিনজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম।


পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, এলাকায় বেশ কয়েক দিন ধরে গরু চুরির ঘটনা বেড়েছে। রোববার রাতে একদল লোক ট্রাক নিয়ে গরু চুরি করতে আসে বাগমারা এলাকায়। এলাকাবাসী টের পেয়ে চারদিক দিয়ে তাদের ঘিরে ফেলে। বেশ কয়েকজন পালিয়ে গেলেও তিনজনকে ধরে গণধোলাই দেয় এলাকাবাসী। এতে ঘটনাস্থলেই তারা নিহত হয়েছেন। এরপর বিক্ষুব্ধরা তাদের ট্রাকটিতে আগুন দেয়।


কালিয়াকৈর থানার ওসি শহীদুল ইসলাম বলেন, গরুচোর সন্দেহে তিনজনকে গণপিটুনি দেওয়া হয়। তিনজনই মারা গেছেন। আরও কয়েকজন পালিয়ে গেছে। তাদের নিয়ে আসা ট্রাকটিতে আগুন ধরিয়ে দিয়েছে এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।




এইচ বি বা