প্রকাশিত

১৮/০৫/২০২৬ ০৩:৫৫:০৮ অপরাহ্ন

Advertisement

অর্থনীতি

১৮ মে ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

১৮ মে ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

প্রকাশিত: ১৮/০৫/২০২৬ ০৩:৫৫:০৮ অপরাহ্ন

১৮ মে ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সবশেষ ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।


শনিবার (১৬ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য ঘোষণা করে বাজুস। স্বমন্বিত ওই দামেই আজ সোমবার ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে।


বাজুস বলছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।


চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৬৫ দফা স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৫ বার দাম বাড়ানো হয়েছে এবং ৩০ বার কমানো হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। তখন ৬৪ বার দাম বাড়লেও কমানো হয়েছিল ২৯ বার।





এইচ বি বা

Advertisement
Advertisement
Advertisement