সমালোচনার মুখে ফেসবুকে বেতারের সংবাদ উপস্থাপনায় ড্রেস কোড বাতিল
সমালোচনার মুখে ফেসবুকে বেতারের সংবাদ উপস্থাপনায় ড্রেস কোড বাতিল
প্রকাশিত: ২৫/০৫/২০২৬ ০৩:১২:২৪ অপরাহ্ন
ছবি: ।
সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে লাইভে সংবাদ বুলেটিন প্রচারের ক্ষেত্রে উপস্থাপকদের জন্য পোশাকবিধি অনুসরণের নির্দেশ দেওয়া অফিস আদেশ বাতিল করেছে বাংলাদেশ বেতার। গত ৪ মে বেতারের পরিচালক (বার্তা) মোছা. তানিয়া নাজনীন স্বাক্ষরিত এক অফিস আদেশে আদেশে বলা হয়েছিল, নারী সংবাদ উপস্থাপকদের ওড়নাসহ ফুলহাতা সাদামাটা সালোয়ার-কামিজ অথবা শাড়ি পরতে হবে। তবে কপালে বড় টিপ এবং একপাশে ওড়না ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়েছে। পুরুষ সংবাদ উপস্থাপকদের জন্য ফুলহাতা শার্ট ও টাই পরার কথা বলা হয়েছে। উৎসব ও বিশেষ পার্বণে পাঞ্জাবি পরা গেলেও টি-শার্ট ও গেঞ্জি করা হয়েছিল নিষিদ্ধ। ৪ মে তারিখের অফিস আদেশ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ২৪ মে আগের অফিস আদেশ বাতিল করে নতুন অফিস আদেশ দেওয়া হয়। মহাপরিচালক (চলতি দায়িত্ব) এ এস এম জাহীদ স্বাক্ষরিত নতুন অফিস আদেশে বলা হয়েছে, বাংলাদেশ বেতারের সংবাদ উপস্থাপকদের ড্রেস কোড সংক্রান্ত কেন্দ্রীয় বার্তা সংস্থার ০৪ মে ২০২৬ তারিখের অফিস আদেশটি বাতিল করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে এতে জানানো হয়।
এইচ বি বা