বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
প্রকাশিত: ১৪/০৬/২০২৬ ০৫:২১:৩৮ অপরাহ্ন
ছবি: ।
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। পুলিশ সদরদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা আজ রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন। নাম প্রকাশ না করা শর্তে তিনি বলেন, ‘দুদকের মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। গত ১২ জুন তারা একটি চিঠি দিয়ে আমাদের এ তথ্য জানিয়েছে।’
এইচ বি বা