প্রকাশিত

১১/১১/২০২৫ ০৬:২৮:০০ অপরাহ্ন

সিলেট জুড়ে

বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার ভারতীয় মদ ও অবৈধ মালামাল জব্দ

প্রকাশিত: ১১/১১/২০২৫ ০৬:২৮:০০ অপরাহ্ন

ছবি: ।

জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) বিশেষ অভিযানে প্রায় ১৪ লাখ টাকার ভারতীয় বোতলজাত মদ ও বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ করা হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়নের লোভাছড়া বিওপি’র একটি বিশেষ অভিযানিক দল কানাইঘাট উপজেলার বাগানবাজার এলাকায় অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়। বিজিবি জানায়, সীমান্তের শূন্য রেখা থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের ভেতরে পরিচালিত এ অভিযানে ভারতীয় ৩০১ বোতল মদ মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়। জব্দকৃত মদের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৫১ হাজার ৫০০ টাকা।
আরেক অভিযানে মঙ্গলবার জৈন্তাপুর বিওপি’র একটি টহল দল উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৮ হাজার ৪৮০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি জব্দ করে, যার আনুমানিক মূল্য ৯ লাখ ২৪ হাজার টাকা। এসব অভিযানে জব্দকৃত মালামালের মূল্য ১৩ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা।
জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক মো. জুবায়ের আনোয়ার, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষায় বিজিবি’র গোয়েন্দা কার্যক্রম এবং চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত মাদক দ্রব্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং অন্যান্য মালামাল কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।


শুভ প্রতিদিন/এমকে