প্রকাশিত

১৮/০৬/২০২৬ ০৭:১৮:৩১ অপরাহ্ন

জাতীয়

জুবাইদা রহমানের জন্মদিন

জুবাইদা রহমানের ৫৫তম জন্মদিনে দোয়া মাহফিল অনুষ্টিত

প্রকাশিত: ১৮/০৬/২০২৬ ০৭:১৮:৩১ অপরাহ্ন

ছবি: ।



প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট এবং প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমানের ৫৫তম জন্মদিন আজ। ১৯৭২ সালের এই দিনে সিলেটে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। জন্মদিন উপলক্ষে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন।
ডাঃ জোবাইদা রহমান-এর শুভ জন্মদিন উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দেয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার কদমতলী জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলে ডাঃ জোবাইদা রহমান-এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। পরে উপস্থিত মুসল্লীদের মধ্যে শির্নী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম, জেলা বিএনপির সহ সভাপতি সাহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, সহ তাঁতী বিষয়ক সম্পাদক শামসুর রহমান শামীম, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল লতিফ খান, সাংগঠনিক সম্পাদক সুহপল ইবনে রাজা প্রমূখ।


sa