প্রকাশিত

২৩/০৬/২০২৬ ০৮:০৩:০০ অপরাহ্ন

সিলেট জুড়ে

দুঃসাহসিক চুরি, নগদ টাকা ও চিকিৎসা সামগ্রী লোপাট

দোয়ারাবাজারে কমিউনিটি ক্লিনিকের গ্রিল কেটে লোপাট

প্রকাশিত: ২৩/০৬/২০২৬ ০৮:০৩:০০ অপরাহ্ন

ছবি: ।

দোয়ারাবাজারে কমিউনিটি ক্লিনিকের গ্রিল কেটে দুঃসাহসিক চুরি, নগদ টাকা ও চিকিৎসা সামগ্রী লোপাট

এম এ মোতালিব ভুইয়া,​দোয়ারাবাজার:


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার হকনগর কমিউনিটি ক্লিনিকে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাতনামা চোরচক্র ক্লিনিকের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে নগদ ১৫ হাজার টাকা এবং বিপুল পরিমাণ চিকিৎসা সামগ্রী ও প্রয়োজনীয় যন্ত্রপাতি চুরি করে নিয়ে গেছে।



​ক্লিনিক ও থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ জুন বিকেল আনুমানিক ৩:০০ ঘটিকায় হকনগর কমিউনিটি ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মোঃ কামরুল ইসলাম প্রতিদিনের ন্যায় ডিউটি শেষে ক্লিনিক তালাবদ্ধ করে চলে যান। পরবর্তীতে মঙ্গলবার(২৩ জুন) সকাল আনুমানিক ৯:০০ ঘটিকায় তিনি ক্লিনিকে এসে দেখতে পান যে, তার অফিস কক্ষের তালা ভাঙা এবং জানালার গ্রিল কাটা অবস্থায় রয়েছে।

​ক্ষতিগ্রস্ত সিএইচসিপি কামরুল ইসলাম জানান, চোরচক্র ক্লিনিকের ভেতরে প্রবেশ করে তার অফিস কক্ষের ড্রয়ারে রাখা নগদ ১৫,০০০ (পনেরো হাজার) টাকা লুট করে। এছাড়া ক্লিনিকে থাকা সরকারি বিভিন্ন ধরনের মূল্যবান ওষুধপত্র, রক্তচাপ মাপার মেশিন (বিপি মেশিন) এবং ডায়াবেটিস পরীক্ষার মেশিনসহ বেশ কিছু প্রয়োজনীয় জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। চুরির ঘটনার পরপরই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। পরবর্তীতে চুরি যাওয়া মালামাল খোঁজাখুঁজি ও অজ্ঞাতনামা চোরদের শনাক্ত করার চেষ্টা করার কারণে থানায় এসে অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে তিনি জানান।

​এ বিষয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, হকনগর কমিউনিটি ক্লিনিকে চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি খতিয়ে দেখছে। সরকারি মালামাল উদ্ধার এবং এই চুরির সাথে জড়িত চোরচক্রকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



KN