প্রকাশিত

২৮/০৬/২০২৬ ০৪:৫৭:১০ অপরাহ্ন

সিলেট জুড়ে

জার্মানি সমর্থক গ্রেফতার

দোয়ারাবাজারে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ,

প্রকাশিত: ২৮/০৬/২০২৬ ০৪:৫৭:১০ অপরাহ্ন

ছবি: ।

সুনামগঞ্জের দোয়ারাবাজারে এক বাক ও শ্রবণ প্রতিবন্ধী কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগে আকরাম আলী (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আকরাম আলী ফুটবল দল জার্মানির সমর্থক হিসেবে এলাকায় পরিচিত।

রবিবার (২৮ জুন) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার (২৭ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের চানপুর গ্রামে ওই বাক ও শ্রবণ প্রতিবন্ধী কিশোরীকে একা পেয়ে ধর্ষণ করে আকরাম আলী। পরবর্তীতে ভিকটিমের পরিবারের পক্ষ থেকে বিষয়টি জানাজানি হলে স্থানীয় জনতা অভিযুক্ত আকরামকে আটকে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আকরাম আলী একই ইউনিয়নের তিলুরা এরুয়াখাই গ্রামের মৃত ইরশাদ মিয়ার ছেলে।

দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার জানান, "ধর্ষণের ঘটনার পর ভিকটিম কিশোরীকে উদ্ধার করে চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপরাধের সাথে জড়িত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।"

কে ইউ এন