প্রকাশিত

৩০/০৬/২০২৬ ০৬:৪৩:২৩ অপরাহ্ন

সিলেট জুড়ে

আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৩০/০৬/২০২৬ ০৬:৪৩:২৩ অপরাহ্ন

ছবি: ।

সুনামগঞ্জের দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনার পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ, সড়ক নিরাপত্তা জোরদার এবং সরকারি সেবার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আব্দুল হামিদ, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান সামছুল হক নমু, উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খছরু, যুগ্ম আহ্বায়ক আব্দুল মানিক মাস্টার, সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ, পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ, মান্নারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইজ্জত আলী তালুকদার, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ মোতালিব ভুইয়াসহ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ পুলিশের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থার কর্মকর্তারা অংশ নেন।

সভায় বক্তারা সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধে কঠোর নজরদারি, অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা, জনসচেতনতা বৃদ্ধি, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে একটি নিরাপদ, শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও অপরাধমুক্ত দোয়ারাবাজার উপজেলা গড়ে তুলতে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।


কে ইউ এন