প্রকাশিত

১২/০৭/২০২৬ ০৩:১৪:১৪ অপরাহ্ন

Advertisement

জাতীয়

বড় দুঃসংবাদ

ঢাকাসহ ৬ বিভাগের জন্য বড় দুঃসংবাদ

প্রকাশিত: ১২/০৭/২০২৬ ০৩:১৪:১৪ অপরাহ্ন

ঢাকাসহ ৬ বিভাগের জন্য বড় দুঃসংবাদ

কয়েক দিনের টানা ভারি বৃষ্টিতে দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এদিকে আবহাওয়া অফিসের ভারি বর্ষণ নিয়ে দেওয়া সতর্কবার্তায় বলে হয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে রোববার (১২ জুলাই) দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪-৮৮ মি.মি. /২৪ ঘণ্টা) থেকে অতি ভারি (৮৮ মি.মি. /২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে। 


টানা বৃষ্টিতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার সড়ক ডুবে যোগাযোগব্যবস্থা ভেঙে পড়েছে। বিভিন্ন এলাকার বিদ্যালয়-কলেজ বন্ধ রয়েছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন নিম্নআয়ের মানুষেরা। ভারি বৃষ্টিতে তারা কাজের সন্ধানে বের হতে পারছেন না।


অতিভারি বৃষ্টিতে দেশের ১২ জেলার বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে। প্লাবিত হতে পারে নতুন নতুন এলাকা। রোববার (১২ জুলাই) পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এমন পূর্বাভাস দিয়েছে।



পূর্বাভাস অনুযায়ী, আগামী দুদিনে ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ির মুহুরী, ফেনী নদী, সেলোনিয়া ও হালদা নদীর পানি কিছু স্থানে বিপৎসীমা অতিক্রম করে নদীতীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার সৃষ্টি করতে পারে। এ সময় লক্ষ্মীপুর ও নোয়াখালীর কিছু নিম্নাঞ্চলও সাময়িকভাবে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।






এইচ বি বা

Advertisement
Advertisement
Advertisement