প্রকাশিত

১৪/০৭/২০২৬ ০৮:১০:০০ অপরাহ্ন

সিলেট জুড়ে

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি

দিরাইয়ে ৪ ফার্মেসিকে ৯০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ১৪/০৭/২০২৬ ০৮:১০:০০ অপরাহ্ন

ছবি: ।

সুনামগঞ্জের দিরাইয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং যথাযথ প্রক্রিয়ায় ওষুধ সংরক্ষণ না করার অপরাধে চার ফার্মেসিকে ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার (১৪ জুলাই) দিরাই উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দিরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হাসান সৌরভ।


আদালত সূত্র জানায়, ফার্মেসিগুলোতে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত ও বিক্রি এবং নিয়ম নীতি তোয়াক্কা না করে ওষুধ সংরক্ষণ করা হচ্ছে— এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা মেলায় চার প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়।

এর মধ্যে দিরাই বাজার ব্রিজ সংলগ্ন এলাকার অনুকূল ফার্মেসীকে ৩০ হাজার টাকা, দিরাই ফার্মাকে ২০ হাজার টাকা, লতিফ ফার্মেসীকে ২০ হাজার টাকা এবং সেন মার্কেটের পিটি রায় ফার্মসীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।


অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হাসান সৌরভ বলেন, মেয়াদোত্তীর্ণ ও যথাযথভাবে সংরক্ষণ না করা ওষুধ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। মানুষের জীবন নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযান চলাকালে দিরাই থানার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।

কে ইউ এন