প্রকাশিত

২২/০৭/২০২৬ ০৮:৩৬:২১ অপরাহ্ন

সিলেট জুড়ে

সুনামগঞ্জ

জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ টাকার বাজেট ঘোষণা

প্রকাশিত: ২২/০৭/২০২৬ ০৮:৩৬:২১ অপরাহ্ন

ছবি: ।

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার বিকেল ৩ টায় জগন্নাথপুর পৌর মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষনা করেন পৌরসভার প্রশাসক মো. ইসলাম উদ্দিন।

ঘোষিত বাজেটে রাজস্ব খাতে আয় ৩ কোটি ৮ লাখ ৩০ হাজার টাকা এবং উন্নয়ন খাতে ১৯ কোটি ৪২ লাখ টাকা আয় ধরা হয়েছে। অপরদিকে রাজস্ব খাতে ব্যয় ২ কোটি ৯৬ লাখ ৫০ হাজার টাকা ও উন্নয়ন খাতে ১৯ কোটি ৪২ লাখ টাকা নির্ধারণ শেষে সর্বমোট বাজেটে ১১ লাখ ৮০ হাজার টাকা উদ্বৃত্ত রাখা হয়েছে।

পৌরসভার সহকারী প্রকৌশলী  স্বতীশ গোস্বামীর পরিচালনায় বাজেট অনুষ্টানে বক্তব্য রাখেন  উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা ছাদ, পৌর বিএনপির আহবায়ক সালাহ উদ্দিন মিঠু, পৌরসভার ভারপ্রাপ্ত সচিব হেলাল উদ্দিন, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমেদ, সহ সভাপতি মোঃ আব্দুল হাই, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক তকবুর মিয়া, সদস্য ফারুক আহমদ,  পৌর যুবদলের সদস্য সচিব শামীম আহমদ, যুবদল নেতা বিলাল আহমদ,  সাংবাদিক শাহজাহান মিয়া, রিয়াজ রহমান, হিফজুর রহমান জিয়া, হুমায়ুন কবির ফরিদী, ইকবাল হোসাইন, আল আমিন সহ আরো অনেকে। পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন পৌরবাসীকে দৃশ্যমান ও টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বর্জ্য ব্যবস্থাপনা, আধুনিক পৌর মার্কেট নির্মাণ, সুনির্দিষ্ট গরুর হাট প্রতিষ্ঠা ও শহরকে যানজট মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি টমটম চালকদের প্রশিক্ষণের আওতায় আনা, পাবলিক টয়লেট, ইকোপার্ক ও অ্যামিউজমেন্ট পার্ক নির্মাণের পরিকল্পনার কথা উল্লেখ করে পৌরসভাকে মডেল হিসেবে গড়ে তুলতে সবাইকে নিয়মিত পৌর কর প্রদানের আহবান জানান। এসময় রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ, সুধীজন ও পৌরসভার কর্মকর্তা- কর্মচারীরা  উপস্থিত ছিলেন। 


কে ইউ এন