প্রকাশিত

১৩/১১/২০২৫ ০৫:৩০:৪৮ অপরাহ্ন

সিলেট জুড়ে

সিলেটে ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন দিবস পালিত

প্রকাশিত: ১৩/১১/২০২৫ ০৫:৩০:৪৮ অপরাহ্ন

ছবি: ।

সিলেটে ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগের উদ্যোগে র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ ক্যাম্পাস গোল চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. মো. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও হাসপাতালের রেজিস্ট্রার ডা. চৌধুরী জাবির হোসেন তানিমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. উমর রাশেদ মুনির, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. সালেহ আহমদ শাহীন।
এ সময় বক্তারা বলেন, ‘ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন এমন একটি চিকিৎসা শাখা যা স্ট্রোক, দুর্ঘটনা, স্নায়ু ও পেশীজনিত অক্ষমতা, শিশুদের সেরিব্রাল পালসি এবং বয়স্কদের চলাচলজনিত সীমাবদ্ধতা—সহ বিভিন্ন শারীরিক প্রতিবন্ধকতায় আক্রান্ত রোগীদের পুনর্বাসনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে কাজ করে।’
বক্তারা আরো বলেন, দেশের প্রতিটি সরকারি ও বেসরকারি হাসপাতালে ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন ইউনিটকে আরও শক্তিশালী করা প্রয়োজন। পাশাপাশি পর্যাপ্ত প্রশিক্ষণপ্রাপ্ত রিহ্যাবিলিটেশন জনবল নিয়োগ ও প্রশিক্ষণ নিশ্চিত করা, জনসচেতনতা বৃদ্ধি, বিদ্যমান আইন বাস্তবায়ন ও প্রয়োজনীয় নতুন নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্ব দেন তারা।
এ ছাড়া সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, জেলা-উপজেলা প্রশাসন, এনজিও ও সিভিল সোসাইটির মধ্যে সমন্বিত উদ্যোগ গড়ে তোলার আহ্বান জানানো হয়।


শুভ প্রতিদিন/এমকে