প্রকাশিত

১৩/১১/২০২৫ ০৭:৪১:৩২ অপরাহ্ন

সিলেট জুড়ে

শনিবার সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

প্রকাশিত: ১৩/১১/২০২৫ ০৭:৪১:৩২ অপরাহ্ন

ছবি: ।

বৈদ্যুতিক লাইন মেরামত ও সংরক্ষণ কাজের জন্য আগামী শনিবার (১৫ নভেম্বর) সিলেট নগরীর একাধিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক।
তিনি জানান, শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বালুচর ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে পুনরায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।
আওতাভুক্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে—বালুচর, শান্তিবাগ আবাসিক এলাকা, সোনার বাংলা আবাসিক এলাকা, নতুনবাজার, আল ইসলাহ, আরামবাগ, বালুচর ছড়ারপার, ফোকাস, জোনাকী ও আশপাশের অঞ্চল।

শুভ প্রতিদিন/এমকে