প্রকাশিত

০২/০৮/২০২৬ ০৯:১৯:২৫ অপরাহ্ন

সিলেট জুড়ে

পরোয়ানাভুক্ত ৭ আসামি গ্রেফতার

দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযান

প্রকাশিত: ০২/০৮/২০২৬ ০৯:১৯:২৫ অপরাহ্ন

ছবি: ।

সুনামগঞ্জের দিরাই উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার জিআর পরোয়ানাভুক্ত সাত আসামিকে গ্রেফতার করেছে দিরাই থানা পুলিশ।
রোববার (২ আগস্ট) দিরাই থানা সূত্রে জানা যায়, পুলিশ সুপার সুনামগঞ্জের নির্দেশনায় দিরাই থানার পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

দিরাই থানার মামলা নং-২২, তারিখ ২৮ এপ্রিল ২০২৬, জিআর নং-৯২/২৬ (দিরাই)-এর পরোয়ানাভুক্ত চার আসামি হলেন—আইনুল হক (৩২), আনছার আলীর ছেলে; তালেব উদ্দিন ওরফে মো. তালেব উদ্দিন, মনর উদ্দিনের ছেলে; এনামুল হক (৩৪), মৃত আসসাধ উল্লার ছেলে; এবং আতাবুর রহমান ওরফে আতাউর মিয়া, মৃত আসাদ উল্লার ছেলে। তারা সবাই দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের চান্দপুর গ্রামের বাসিন্দা।

এ ছাড়া শিশু সহিংসতা মামলা নং-২১০/২০২৬, জিআর নং-১৭/২৩ (দিরাই)-এর পরোয়ানাভুক্ত আসামি মো. রফিকুল ইসলাম (২৫), মৃত মোক্তার উল্লার ছেলে। তিনি দিরাই পৌর এলাকার শুকুরনগর গ্রামের বাসিন্দা।

একই অভিযানে জিআর নং-৯২/২৬ (দিরাই)-এর আরও দুই পরোয়ানাভুক্ত আসামি শাহ আলম (৪৩), ফজর আলীর ছেলে এবং সোহান ওরফে মো. সোহান মিয়া, শাহ আলমের ছেলে, গ্রেফতার হন। তারাও করিমপুর ইউনিয়নের চান্দপুর গ্রামের বাসিন্দা।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত সাত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সুনামগঞ্জের দায়রা জজ আদালতে পাঠানো হয়েছে।


কে ইউ এন